শিমু বিল্লাহ : অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১৫ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ সূত্র জানায়, সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার থানার পৃথক অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে: আব্দুর নূর ভূইয়া (৩৪), হুমায়ুন ওরফে মুরাদ (৫৬), ইমরান (৩৮), ৩ জন সদর মডেল থানার।
ফতুল্লা মডেল থানার ৩ জন : আব্দুস সালাম খন্দকার সেলিম (৪৮), মিজানুর রহমান মিজান (৬০), তাহের আলী (৫৪)।
সিদ্ধিরগঞ্জ থানার ২ জন : আমির হোসেন (৪৫), মোক্তার হোসেন।
বন্দর থানার ২ জন : নাজমুল (২৫), শাওন (২৮)।
রূপগঞ্জ থানার ১ জন : বাপ্পী সিকদার (২১)।
আড়াইহাজার থানার ৪ জন : শফিকুল ইসলাম, জাকারিয়া জাকির (৪৫), তৈয়বুর রহমান (৩৭), মোঃ জালাল হোসেন (৩৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে জেলার সাতটি থানায় স্থাপিত সাতটি চেকপোস্টে পরিচালিত অভিযানে মোট ৩২১টি যানবাহন ও ৩৯১টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৭টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং ২৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান জোরদার করা হবে এবং সব সময় অব্যহত থাকবে।