• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ধান্দাবাজ ও দুর্নীতিকারী মোস্তাফিজের বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর অভিযোগ মোস্তামোস্তাফিজ যেখানে যায় সেখানেই বিতর্কিত কান্ড, তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি, করছে ধান্দাবাজী জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? মান্নানের প্ররোচনায় তথ্য চেয়ে মবের শিকার সিনিয়র সাংবাদিক সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সেন্টুর দাপট, ২৪শের অগাস্টের পর মামলা বানিজ্য করে কোটিপতি দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, সংগঠনে সহায়তার আবেদন অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এস আই মিলন ফকিরের নেতৃত্বে হত্যা মামলার আসামী গ্রেফতার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি, দুর্নীতির আতুঘর মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গোলাম সারোয়ারের জীবন কাহিনী

রিপোর্টার / ২৯ বার
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : গোলাম সারোয়ার মিলন (জন্ম: ৬ নভেম্বর ১৯৫৭) বাংলাদেশের মানিকগঞ্জ জেলার রাজনীতিবিদ ও ব্যবসায়ী যিনি তৎকালীন মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ছিলেন।

জন্ম ও প্রাথমিক জীবন:  গোলাম সারোয়ার মিলন ৬ নভেম্বর ১৯৫৭ সালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মোতাহার হোসেন সরকারি চাকরি করতেন। মা মৃত হাসিনা বিশ্বাস। স্ত্রী ফাতেমা সারোয়ার, ইডেন কলেজ থেকে মাস্টার্স করেছেন। তার এক মেয়ে এবং এক ছেলে।

তিনি পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন।
রাজনৈতিক ও কর্মজীবন: গোলাম সারোয়ার মিলন ১৯৮১ থেকে ১৯৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনে জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন। তিনি এরশাদ সরকারবিরোধী আন্দোলনের অভিযোগে কারাবরণ করেন।

১ জানুয়ারি ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়ে ছিলেন। ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় ও ৩ মার্চ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] এরশাদের মন্ত্রিসভায় তিনি শিক্ষা-উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

তৎকালীন শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের মৃত্যুর পর ১৯ এপ্রিল ২০০৬ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসনে পরাজিত হয়ে ছিলেন।[৩]

১১ জানুয়ারি ২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেনের পর ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগদেন। পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে যোগদান করেন।[৩] একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে কুলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হয়ে ছিলেন।[৪]

বিজিএমইএর সাবেক পরিচালক ও এফবিসিসিআইর সদস্য তিনি। তিনি লাইফ স্টাইল এন্ড কোম্পানি, দেশ লঙ্কা লিমিটেড, পেন্টা হলিডে রিসোর্ট ও পেন্টা গ্রুপ বিডির ব্যবস্থাপনা পরিচালক।


আপনার মতামত লিখুন :

৩ responses to “গোলাম সারোয়ারের জীবন কাহিনী”

  1. 3jlcasino says:

    Yo, 3jlcasino, not bad! I’ve been spinning the slots there a few times. Solid selection and haven’t had any drama with payouts so far. If you’re looking for a new place to try your luck, give 3jlcasino a shot!

  2. 535betcomapp says:

    Yo, installed the 535betcomapp. Pretty decent for betting on the go. Easy to navigate. I like the live scores and quick bet placement. Give the app a try, it’s solid: 535betcomapp.

  3. 661betvip says:

    Heard 661betvip is trying to step up their game. The VIP program looks interesting if you’re a high roller. Might be worth a shot if you’re looking for some extra perks. Check out what they’re offering: 661betvip.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ