• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় গৃহায়ন অধিদপ্তরের দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, নেপত্তে নুরুল বাসার ও ফেরদৌসি বেগম আদল-বদল করে বিকৃত গণ ব্যভিচারে গ্রেপ্তার সেই ২৬ নারীর পরিচয় শনাক্ত কৌশলাকে হত্যা করা হয়েছে- সাংবাদিক ও সংগঠন মানবতার ফেরিওয়ালা পান কবিরাজ শাহজালাল, অপ-প্রচারের ব্যস্ত  এক পদার্থ  মোস্তফা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে শ্রেষ্ঠ অফিসার জামাল উদ্দীন উওমের প্ররোচনায় হত্যা করে আত্মহত্যার নামে কৌশলার লাশ দাহ করে পরিবারবর্গ মানুষের অধিকার ফিরিয়ে দিতে, মানুষের পাশে থাকবে এন পি এস সুরাজদিখান উপজেলায় ইয়াবাসহ রোমান হাওলাদার আটক সিলেট সিটি ৩৪ নং ওয়ার্ড এর অধীনে প্রকাশিত বহর মৌজার খাস জমি ১৪২ নং দাগ সহ সিলেট মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ দেওয়া প্লট টিলা পতিত সাইল ভূমি উজাড় অনুমোদন ছাড়া

মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে শ্রেষ্ঠ অফিসার জামাল উদ্দীন

রিপোর্টার / ২৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানায় এক গুরুতর অসুস্থ ও শয্যাশয়ী প্রবাস ফেরত যুবককে মিথ্যা মাদক মামলায় আসামি করার অভিযোগ উঠেছে থানা পুলিশের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে অসৎ উদ্দেশ্যে এই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বন্দর থানার তিনগাঁও গ্রামের বাসিন্দা, শারীরিক প্রতিবন্ধী হাজী লোকমান হোসেন।

অভিযোগে তিনি জানান, তাঁর ছোট ছেলে রনি দীর্ঘদিন সৌদিতে ছিলেন। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর তাকে দেশে এনে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর নারায়ণগঞ্জের মেডিহোম হাসপাতালে তার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ৩-৪ মাসের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ অক্টোবর তিনগাঁও এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতারের পর ১১ অক্টোবর বন্দর থানায় একটি মামলা (মামলা নং-১৬ (১০) ২০২৬) দায়ের করেন এসআই লুৎফর রহমান। উক্ত মামলায় বাস্তবতার সম্পূর্ণ বিপরীতে গিয়ে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী রনিকে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বাদী হাজী লোকমান হোসেনের অভিযোগ, আমার ছেলে মৃত্যুর মুখোমুখি হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে কতিপয় পুলিশ কর্মকর্তা আমার ছেলেকে মামলায় জড়িয়ে হয়রানি করছে। তিনি অভিযোগপত্রে অভিযুক্ত ‘আওয়ামী পুলিশ’ চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এদিকে, লিখিত অভিযোগের পর পুলিশ সুপার (এসপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের কাছে এই মামলার বিষয়ে জানতে চাইলে, ওসি কোনো কিছু না জেনেই এবং মামলাটি না দেখেই এতে স্বাক্ষর করেছেন বলে জানান। ওসির এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে নিরীহ ও অসুস্থ রনির নাম প্রত্যাহার এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ