• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় গৃহায়ন অধিদপ্তরের দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, নেপত্তে নুরুল বাসার ও ফেরদৌসি বেগম আদল-বদল করে বিকৃত গণ ব্যভিচারে গ্রেপ্তার সেই ২৬ নারীর পরিচয় শনাক্ত কৌশলাকে হত্যা করা হয়েছে- সাংবাদিক ও সংগঠন মানবতার ফেরিওয়ালা পান কবিরাজ শাহজালাল, অপ-প্রচারের ব্যস্ত  এক পদার্থ  মোস্তফা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে শ্রেষ্ঠ অফিসার জামাল উদ্দীন উওমের প্ররোচনায় হত্যা করে আত্মহত্যার নামে কৌশলার লাশ দাহ করে পরিবারবর্গ মানুষের অধিকার ফিরিয়ে দিতে, মানুষের পাশে থাকবে এন পি এস সুরাজদিখান উপজেলায় ইয়াবাসহ রোমান হাওলাদার আটক সিলেট সিটি ৩৪ নং ওয়ার্ড এর অধীনে প্রকাশিত বহর মৌজার খাস জমি ১৪২ নং দাগ সহ সিলেট মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ দেওয়া প্লট টিলা পতিত সাইল ভূমি উজাড় অনুমোদন ছাড়া

কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

রিপোর্টার / ১৬৭ বার
আপডেট : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈরে বজ্রপাতে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাফরুল ইসলাম (২০) । তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।

কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ