• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ধান্দাবাজ ও দুর্নীতিকারী মোস্তাফিজের বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর অভিযোগ মোস্তামোস্তাফিজ যেখানে যায় সেখানেই বিতর্কিত কান্ড, তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি, করছে ধান্দাবাজী জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? মান্নানের প্ররোচনায় তথ্য চেয়ে মবের শিকার সিনিয়র সাংবাদিক সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সেন্টুর দাপট, ২৪শের অগাস্টের পর মামলা বানিজ্য করে কোটিপতি দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, সংগঠনে সহায়তার আবেদন অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এস আই মিলন ফকিরের নেতৃত্বে হত্যা মামলার আসামী গ্রেফতার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি, দুর্নীতির আতুঘর মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নারায়ণগঞ্জে মাধুবীলতা প্লাজায় তরুণী ধর্ষিত, সহযোগিতায় আলোচিত প্রতারক মান্নান

আব্দুস সালাম / ১৬৫ বার
আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জে শান্তা আক্তার নামে এক তরুণীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ফখরুল হাসানের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এই ঘটনায় সহায়তা করে প্রতারক মান্নান ভুঁইয়া নামের আরেক খারাপ চরিত্রের ব্যক্তি, যে স্থানীয়ভাবে চিহ্নিত প্রতারক ও বাটপার হিসেবে পরিচিত।

ভুক্তভোগী শান্তা আক্তার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করে, গত ৫-৬ বছর ধরে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ফখরুল হাসান তার সঙ্গে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর মতো বসবাস করেছে। একাধিকবার মাধুবীলতা প্লাজার ‘মানব কল্যাণ পরিষদ’ অফিসসহ বাসা ভাড়া করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। শান্তার অভিযোগ, মান্নান ভুঁইয়া এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেছে এবং ঘটনার সময় অফিস কক্ষ থেকে নিজে সরে গিয়ে তার বন্ধু ফখরুলকে ধর্ষনে সহয়তা করেছে।

অভিযোগে আরও বলা হয়, ফখরুল হাসান সম্প্রতি শান্তার অগোচরে অন্য এক নারী, আফহিয়া ইসরাতকে বিয়ে করে জীবনের সুখ উপভোগ করেছে আর শান্তা রাস্তায় ঘুর পাক খাচ্ছে। অভিযোগে শান্তা দাবি, ফখরুল তাকে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে এবং টাকা না দিলে বিয়ে করবে না বলে জানায়। এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

ভুক্তভোগী অভিযোগ করেছে, ফখরুল তার গর্ভে সন্তান আসার পর জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়। এছাড়া তার কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে শান্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপির একাধিক নেতা দিয়ে ধাপা-চাপা দেওয়ার অপচেষ্টা করছে ফখরুল। সদর থানায় আর্থিক সুবিধা দিয়ে স্বার্থ হাসিল করার চেষ্ঠা করছে ফখরুল ও তার বন্ধু মহল।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বৈষম্য বিরুধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর প্রভাব খাটাচ্ছে বকে জানা যায়। শান্তা প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও বিচার দাবি করেছে। তাছাড়া বাংলাদেশ সাংবাদিক ও মানব কল্যান ফাউন্ডেশন নামের সংগঠনে আইনি সহয়তা চেয়ে আবেদন করে ভুক্তভোগী শান্তা আক্তার।


আপনার মতামত লিখুন :

৩ responses to “নারায়ণগঞ্জে মাধুবীলতা প্লাজায় তরুণী ধর্ষিত, সহযোগিতায় আলোচিত প্রতারক মান্নান”

  1. hz888 says:

    Just tried hz888 and it’s pretty cool! Easy to navigate and seems legit. Definitely worth checking out if you’re looking for something new. Check it at hz888.

  2. play pix says:

    Just gettin’ into Play Pix and so far, I’m impressed. Easy to use, fun games, and seems like a safe place to play. Thumbs up from me! Start playing: play pix

  3. playpix app says:

    Downloaded the playpix app and it’s fire! Works great on my phone and I can play anywhere. Super convenient. No lag, no issues. Must have app! Get the app right here: playpix app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ