• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধান্দাবাজ ও দুর্নীতিকারী মোস্তাফিজের বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর অভিযোগ মোস্তামোস্তাফিজ যেখানে যায় সেখানেই বিতর্কিত কান্ড, তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি, করছে ধান্দাবাজী জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? মান্নানের প্ররোচনায় তথ্য চেয়ে মবের শিকার সিনিয়র সাংবাদিক সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সেন্টুর দাপট, ২৪শের অগাস্টের পর মামলা বানিজ্য করে কোটিপতি দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, সংগঠনে সহায়তার আবেদন অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এস আই মিলন ফকিরের নেতৃত্বে হত্যা মামলার আসামী গ্রেফতার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি, দুর্নীতির আতুঘর মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ফতুল্লা থানাধীন ইসদাইরে অস্ত্র উদ্ধার, থানায় ২ মামলা

আব্দুস সালাম / ৬৩ বার
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

  1. আব্দুস সালাম : নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযানে পিস্তল, খেলনা পিস্তল, ম্যাগাজিন, গুলি, ছোড়া ও গাঁজাসহ বিপুল পরিমাণ অস্ত্রাদি উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পূর্ব ইসদাইর এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। অভিযোগে বলা হয়, চাষাড়া চানমারি রেললাইনের ফরিদা ক্লিনিকের পেছনে জনৈক নাসিরের বাড়ি (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতরে সাগর নামের একজনকে অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে।

ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসারের নির্দেশে এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ঘর থেকে দেশীয় তৈরী ম্যাগাজিন ভর্তি একটি পিস্তল, যার বডি ঘষা-মাজা করা অবস্থায় এবং ম্যাগাজিনের ভিতরে অগ্রভাগবিহীন একটি গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে অস্ত্রটি বিধি মোতাবেক জব্দ করা হয়।

স্থানীয়দের থেকে জানা যায়, ০৫ ডিসেম্বর রাতে স্থানীয় ইসদাইর এলাকার কুখ্যাত রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯)সহ ১০/১২ জন ব্যক্তি হরমুজ মুন্সীর ঘরে প্রবেশ করে তাঁর নাতি হানিফ (২২) একটি মোবাইল এনেছ, এমন অভিযোগে ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর ও বাসিন্দাদের মারধর করে। পরবর্তীতে ঘর থেকে সবাইকে বের করে দিয়ে দরজা আটকিয়ে চলে যায়।

এরপর শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানার ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনসহ ফোর্স রাজ্জাক (৪৫), পিতা- এরশাদ এর দখলে থাকা ঘরে অভিযান চালায়।

এ সময় উদ্ধার করা হয় ম্যাগাজিন: ০২টি, গুলি: ০৩ রাউন্ড, খেলনা পিস্তল: ০১টি, সুইচ গিয়ার চাকু: ০১টি, স্টিলের ছোরা: ০৪টি দা: ০১টি,গাঁজা: ০১ কেজি,

উদ্ধারকৃত অস্ত্র ও মাদক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা করা হয়।

এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে ০১টি অস্ত্র মামলা এবং তাঁর ছেলে ওয়াসিম (২২) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, রাজ্জাক (৪৫) এর বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা বিচারাধীন। সে এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ