• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা কেন্দ্রীয় কারাগার দুর্নীতি ও ভোগান্তির ঠিকানা জাতীয় গৃহায়ন অধিদপ্তরের দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, নেপত্তে নুরুল বাসার ও ফেরদৌসি বেগম আদল-বদল করে বিকৃত গণ ব্যভিচারে গ্রেপ্তার সেই ২৬ নারীর পরিচয় শনাক্ত কৌশলাকে হত্যা করা হয়েছে- সাংবাদিক ও সংগঠন মানবতার ফেরিওয়ালা পান কবিরাজ শাহজালাল, অপ-প্রচারের ব্যস্ত  এক পদার্থ  মোস্তফা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে শ্রেষ্ঠ অফিসার জামাল উদ্দীন উওমের প্ররোচনায় হত্যা করে আত্মহত্যার নামে কৌশলার লাশ দাহ করে পরিবারবর্গ মানুষের অধিকার ফিরিয়ে দিতে, মানুষের পাশে থাকবে এন পি এস সুরাজদিখান উপজেলায় ইয়াবাসহ রোমান হাওলাদার আটক সিলেট সিটি ৩৪ নং ওয়ার্ড এর অধীনে প্রকাশিত বহর মৌজার খাস জমি ১৪২ নং দাগ সহ

রোহিঙ্গারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

রিপোর্টার / ১৩৪ বার
আপডেট : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছে। তারা সেসব দেশে অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা।’

আজ শনিবার সেন্টার ফর এনআরবি (নন–রেসিডেন্ট বাংলাদেশি) আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের অংশ হিসেবে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় নুরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট হয়েছে, তবে এটা আমাদের দেশে না। সেই দেশের সিন্ডিকেট। এখন শ্রমিক পাঠানো বন্ধ করে দিলে কেউ যেতে পারবে না, ফলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি আরও বলেন, যারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় পাঠাবে, তাদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী রাজি থাকলে এ প্রণোদনা চালু হবে। এতে বৈধ পথে আয় বাড়বে।

সেন্টার ফর এনআরবি চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসানসহ কয়েকজন প্রবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ