• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ধান্দাবাজ ও দুর্নীতিকারী মোস্তাফিজের বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর অভিযোগ মোস্তামোস্তাফিজ যেখানে যায় সেখানেই বিতর্কিত কান্ড, তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি, করছে ধান্দাবাজী জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? মান্নানের প্ররোচনায় তথ্য চেয়ে মবের শিকার সিনিয়র সাংবাদিক সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সেন্টুর দাপট, ২৪শের অগাস্টের পর মামলা বানিজ্য করে কোটিপতি দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, সংগঠনে সহায়তার আবেদন অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এস আই মিলন ফকিরের নেতৃত্বে হত্যা মামলার আসামী গ্রেফতার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি, দুর্নীতির আতুঘর মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

যেভাবে চিনবেন পচা ডিম

রিপোর্টার / ২৩৯ বার
আপডেট : শুক্রবার, ৪ মে, ২০১৮

বাজার থেকে ডিম কিনে বাসায় ফিরেছেন।পচা ডিম কোনো দিনই পাননি এমন ঘটনা কিন্তু অসম্ভব। ভাগ্যে যদি থাকে পচা ডিম তবে ঠেকায় কে বলুন। তবে সব সময় কিন্তু ভাগ্যকে দোষ দিলেই হয় না।

বাজার থেকে ডিম কেনার সময় চিনে নিতে হবে পচা ডিম। ভাবছেন কীভাবে চিনবেন।খোসার ভেতরে ডিমের কুসুমে সাদা অংশ খালি চোখে দেখা যায় না। তাই পচা ডিম বাছাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে নষ্ট ডিম চেনার কিন্তু উপায় অবশ্যই আছে।

ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। ডিম ভাজি, পুডিং, কেকসহ বিভিন্ন খাবার। তাই ডিম যদি নষ্ট হয় তবে আপনার পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে।

ডিম পচা কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো।

আসুন জেনে নেই কীভাবে বুঝবেন পচা ডিম।

পানি দিয়ে পরীক্ষা

ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

আলো

নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে

ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।


আপনার মতামত লিখুন :

৩ responses to “যেভাবে চিনবেন পচা ডিম”

  1. phsky.com says:

    Alright folks, tried Phsky.com recently. Not bad, not bad at all. Seems to be a decent variety of options. Give it a look if you’re looking for a new place to play. What do you have to lose? phsky.com.

  2. r33win says:

    R33win, eh? Spent some time there. Not a bad little platform. Give it a try if you looking for some chill online games r33win.

  3. vip345apk says:

    Downloaded the VIP345apk app and I tell, its pretty good! Lots of games and very easy to use. vip345apk.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ