• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
মোস্তামোস্তাফিজ যেখানে যায় সেখানেই বিতর্কিত কান্ড, তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি, করছে ধান্দাবাজী জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? মান্নানের প্ররোচনায় তথ্য চেয়ে মবের শিকার সিনিয়র সাংবাদিক সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সেন্টুর দাপট, ২৪শের অগাস্টের পর মামলা বানিজ্য করে কোটিপতি দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, সংগঠনে সহায়তার আবেদন অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এস আই মিলন ফকিরের নেতৃত্বে হত্যা মামলার আসামী গ্রেফতার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি, দুর্নীতির আতুঘর মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দূর্নীতি বাজ ও আওয়ামী দোসর, হত্যা মামলার আসামি হয়ে ও বহাল তবিয়তে

গাজীপুরে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার / ১২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকার সাড়ে তিন বছর বয়সি শিশু সাদিয়া আক্তার হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর বাঘা থানার কালিদাসখালি এলাকার ওয়াছিন মোল্লা ফকিরের ছেলে ফারুক মোল্লা (৩১)। তিনি গাজীপুরে গার্মেন্টসে চাকরির সুবাদে মোগরখাল এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দণ্ডপ্রাপ্ত ফারুক মোল্লা পলাতক রয়েছেন।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা মোঘরখাল এলাকার শাহজাহান ওরফে সাজুর বাসায় ভাড়া থেকে বিভিন্ন কারখানায় চাকুরি করতেন। বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শাহজাহান তাকে (ফারুক মোল্লা) বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি একই এলাকার ফজলু মিয়ার বাড়ি ভাড়া নেন। বিভিন্ন সময় ফারুক মোল্লা মোবাইল ফোনে শাহজাহানের ক্ষতি করার কথা বলে হুমকি দিতেন। ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে শাহজাহানের মেয়ে সাদিয়া আক্তারকে পিঠে দুইটি আঘাত করে পালিয়ে যান। পরে স্বজনরা সাদিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ব্যাপারে নিহতের মা দুলালী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ফারুক মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার ওই রায় দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ