• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ধান্দাবাজ ও দুর্নীতিকারী মোস্তাফিজের বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর অভিযোগ মোস্তামোস্তাফিজ যেখানে যায় সেখানেই বিতর্কিত কান্ড, তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি, করছে ধান্দাবাজী জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? মান্নানের প্ররোচনায় তথ্য চেয়ে মবের শিকার সিনিয়র সাংবাদিক সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সেন্টুর দাপট, ২৪শের অগাস্টের পর মামলা বানিজ্য করে কোটিপতি দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, সংগঠনে সহায়তার আবেদন অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এস আই মিলন ফকিরের নেতৃত্বে হত্যা মামলার আসামী গ্রেফতার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি, দুর্নীতির আতুঘর মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ক্ষমতারদাপটে আইনজীবীকে প্রান নাশের হুমকি ও জোড়পুর্বক দোকানে তালা

রিপোর্টার / ৭৬ বার
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ জজ কোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরা জামানকে ক্ষপমতার দাপটে প্রাণনাশের হুমকি ও তাদের মালিকারধীন দোকানে জোড়পুর্বক তালা মেরে দেয়ার অভিযোগ উঠেছে সুমন নামে কথিত সন্ত্রাসীর বিরুদ্ধে। সুমন বিএনপির নাম ভাঙ্গিয়ে অ্যাডভোকেট মনিরা জামানদের মালিকানাধীন দোকান পাটে ভাড়া উঠিয়ে নেয়াসহ মনিরা জামানকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে।
এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় অ্যাডভোকেট মনিরা জামান বাদী হয়ে সাধারন ডায়েরি করেছে। যার নাম্বার ৫০৪। তারিখ ০৬/০৯/২৫ ইং।তারপরও কথিত সন্ত্রাসী সুমন ও তার সহযোগী আকরাম ও বহিরাগত কিশোরগ্যাংদের কাছ রেহাই পাচ্ছেন না মনিরা জামান ও অসহায় দোকানদাররা। আকরাম ও সুমন নানাভাবে তাকে হুমকি ধমকি দেয়া হচ্ছে ও চাদা দাবী করছে বলছে জানা যায়।

এডভোকেট মনিরা জামান (৪৩), পিতা- এম এ মালেক, সাং- ৭/১ শেরে বাংলা রোড মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ফতুল্লা থানায় হাজির হইয়া বিবাদী ১। সুমন (৪০), পিতা- মৃত তাইজ উদ্দিন, সাং- হাবিবা মঞ্জিল এর নিচ তলা মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ২। রিপন (৪০), পিতা- অজ্ঞাত, সাং- শেরে বাংলা রোড মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনদের বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরী করে। জিডি নং: ৫০৪ তারিখ ০৬/০৯/২০২৫ইং।

জিডি সুত্রে: আমার মামাতো ভাই রিয়াজুল ইসলাম এর বিরুদ্ধে ইয়াকুব আলী (মাইলাইফ সমবায় সমিতির মালিক) বাদী হইয়া নারায়ণগঞ্জ বিজ্ঞ ৪র্থ দায়রা জজ আদালতে একটি মামলা করিয়াছে। যাহার মামলা নং- দায়রা ১৮৪/২৪ চলমান রহিয়াছে। বিগত মাস খানেক আগে বাদী ইয়াকুব আলী মারা যাওয়ার পর তাহার আপন ছোট ভাই সুমন, রিয়াজুল ইসলামকে হুমকি দেয় যে, তোর বোন মনিরা জামান আমার ভাইয়ের সমিতির টাকা না দিলে তোদের দোকান সহ ভাড়াটিয়াদের নিকট হইতে টাকা নিয়া যাইবো এবং সিহাবকে উঠাইয়া নিয়া গেলে তুই আর তোর বোন আমাদের সাথে বসবি বলিয়া হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ইং-০৫/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীদ্বয় সহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জন বিবাদীরা আমার উল্লেখিত ঠিকানার বাসার নিচে দোকানে আসিয়া ভাড়াটিয়াদের বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি প্রদান করত: হোটেল মালিক রেজাউল করিম (৫৮) কে অকথ্য ভাষায় গালিগালাজ করত: বুকের মধ্যে স্বজোরে লাথি মারে ও মুদি দোকান মুসা এর নিকট হইতে ৪০০০/- (চার হাজার) টাকা এবং দুইটি দোকানের চাবী নিয়া বলে যে, দেখবো তোদের কোন বাপ আছে দোকান খুলে দেয়। দোকান খুলিলে তোদের চিরতরে শেষ করিয়া ফেলিবো মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। উল্লেখিত ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে।

অ্যাডভোকেট মনিরা জামান বলেন, পুলিশের উপস্থিতি দোকান খুলে দিলেও তারা প্রতিনিয়ত আমাদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সুমন নিজেকে বিএনপি নেতা দাবী করে ।সুমন আমাদেরকে নানাভাবে নির্যাতন নীপিড়ন করে যাচ্ছে। আমি আমার ও আমার পরিবারের প্রাণনাশের শঙ্কায় আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ