• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মোস্তামোস্তাফিজ যেখানে যায় সেখানেই বিতর্কিত কান্ড, তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি, করছে ধান্দাবাজী জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? মান্নানের প্ররোচনায় তথ্য চেয়ে মবের শিকার সিনিয়র সাংবাদিক সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সেন্টুর দাপট, ২৪শের অগাস্টের পর মামলা বানিজ্য করে কোটিপতি দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, সংগঠনে সহায়তার আবেদন অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এস আই মিলন ফকিরের নেতৃত্বে হত্যা মামলার আসামী গ্রেফতার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি, দুর্নীতির আতুঘর মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দূর্নীতি বাজ ও আওয়ামী দোসর, হত্যা মামলার আসামি হয়ে ও বহাল তবিয়তে

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সার্বিক প্রস্তুতি নিচ্ছি-এসপি না’গঞ্জ

উম্মে হানি মায়া / ৮৫ বার
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

উম্মে হানি মায়া: নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেছে, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। সামনের দিনগুলোতে আপনাদের সহযোগিতা চাই, যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতে পারি।”

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি এসব কথা বলে। পুলিশ সুপার আরও বলে, “নারায়ণগঞ্জে বর্তমানে ছিনতাই, মাদক ও যানজট- এই ৩ টি প্রধান সমস্যা। আমি নতুন দায়িত্বে যোগ দিয়েছি, ফলে কিছু ক্ষেত্রে গুছিয়ে উঠতে সময় লাগছে। নির্বাচনী কার্যক্রম, কেন্দ্র পরিদর্শনসহ নানা দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে এই তিনটি সমস্যার সমাধানে কাজ করতে পারলেই নির্বাচনের প্রস্তুতিও অনেকটাই সম্পন্ন হবে।” “আমাদের জেলায় মোট ১ হাজার ৯৬৯ জন পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে অসুস্থতা, ছুটি, অফিস ডিউটি ও প্রটোকল দায়িত্বসহ নানা কারণে সবাই মাঠে থাকা সম্ভব হয় না। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কতটুকু পারব, তা কাজে প্রমাণ হবে। ইনশাআল্লাহ, আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।”

ছিনতাই প্রসঙ্গে এসপি বলে, “ছিনতাই একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। আমরা পরিকল্পিতভাবে এই শহরের নিরাপত্তা চাহিদা পূরণের চেষ্টা করছি। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন চেকপোস্টে গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, দপ্তরবার্তা ও সময়ের চিন্তার আখি খান ও উম্মে হানি মায়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ