রাবেয়া জান্নাত : যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল। তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং এক মিনিট নীরবতা পালন করে।
অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন, জেলা প্রশাসক রায়হান কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলে, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা দায়িত্বশীল।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। স্বাধীনতার চেতনাকে ধারণ করে এসব আয়োজনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জবাসী ও বিভিন্ন সংগঠন।
Alright, checking out bet7kentrarnaconta! Hope it’s got some good odds and smooth payouts, fingers crossed! Check it out yourself: bet7kentrarnaconta
Easy access is important. I’m digging ssbetlogin. The login process is super smooth, and I never have any issues getting in. Time is of the essence! Check it out here ssbetlogin
ST666Press, huh? I heard some good things about it, finally decided to give it a try. I’m curious what it can offer. Goodluck to me st666press